ক্যানসার প্রতিরোধ সহজেই
দৈনন্দিন জীবনে সহজেই অনেক ঝুঁকি এড়ানো যায়। বিজ্ঞানীরা দেখেছেন, জীবনের কিছু অভ্যাস ও চর্চা অনেক সময় ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে। এসব ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব।
খাবারে
চর্বি কম গ্রহণ করুন
চর্বিবহুল
খাবার খেলে স্তন, মলান্দ্র ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। চর্বি
থেকে ক্যালরি আহরণে বাড়বে শরীরের ওজন। আর ব্যায়াম যদি না করেন তাহলে আরও বেড়ে
যাবে। দুগ্ধজাত দ্রব্য থেকে চর্বি কেটে ফেলুন। খাবারে কচি মেদহীন মাংস ও মাছ
রাখবেন। ছাল ছাড়িয়ে তবে খাবেন চিকেন। চিনি ভরপুর মিষ্টি, মিঠাই, প্যাস্ট্রি
বাদ দিন খাবারের তালিকা থেকে। আচার কম খাবেন। বারবিকিউ করা নোনা খাবার বর্জন করুন।
এসব খাবার বেশি খেলে গলনালী ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। যেসব দেশে আচার ও
বারবিকিউ করা নোনা খাবার বেশি খাওয়া হয়, সেসব দেশের জনগণের মধ্যে এসব
ক্যানসার বেশি। তাই আচার, নোনা খাবার যেমন-নোনা ইলিশ, শুঁটকি, মাংস এসব
কম খেলেই মঙ্গল।
ধূমপান
বর্জন করা উচিত
ক্যানসারের সবচেয়ে বড় ঝুঁকি হল ধূমপান। ফুসফুস ও মূত্রথলির ক্যানসারের বড় কারণ এটি। আর ঘরের ভেতর ধূমপান আরও বড় সর্বনাশের কারণ। বাচ্চা থেকে শুরু করে সবারই শ্বাসযন্ত্রের অসুখ এমনকি ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় অনেকটা। গর্ভবতী নারী ধূমপান করলে গর্ভের সন্তানের অনেক ক্ষতি হয়।

পান
জর্দা গুল তামাক চিবানো বর্জন করা উচিত
জর্দা, গুল, তামাক এমনকি পানমসলা চিবানো অত্যন্ত ক্ষতিকর। এতে শুধু দাঁত ও মাড়ি যে ক্ষয় হয় তা নয়-মুখগহ্বর, গলদেশ, অন্ননালী, ফুসফুস, পাকস্থলীর ক্যানসারের আশঙ্কাও অনেক বেড়ে যায়।

মদ বর্জন
করা উচিত
মদ্যপান কম করার প্রতিজ্ঞা করলেও অনেকেই এতে নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং আকণ্ঠ মদ্যপানে অভ্যস্ত হন নিয়মিত। এতে বেড়ে যায় যকৃতের ক্যানসার ও সিরোসিসের মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি। ধূমপান ও মদ্যপান একত্রে চললে মুখগহ্বর, গলদেশের স্বরযন্ত্র ও গলনালীর ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তাই মদ্যপান বর্জন করাই মঙ্গল।

অধ্যাপক শুভাগত চৌধুরী:
Leave a Comment