লোকমান হাকিমের পাঁচ উপদেশ

লোকমান হাকিম তার ছেলেকে বিশেষ পাঁচটি উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সেগুলো উল্লেখ করে দিয়েছেন। মৃত্যুর আগে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি মারা যাচ্ছি, তাই মৃত্যুর সময় তোমাকে মূল্যবান কিছু নসিহত করে যাচ্ছি।


এক. 'হে আমার প্রিয় বৎস! আল্লাহর সঙ্গে শিরক করো না। নিশ্চয় শিরক হলো বড় জুলুম।' (সূরা লোকমান : ১৩)। পরবর্তী চারটি নসিহত নির্ভর করছে প্রথম নসিহত মানার ওপর। ঈমান না থাকলে, আল্লাহ তায়লাকে না মানলে, অন্য নসিহতের তো আর দরকার হবে না। কারণ সে তো আল্লাহকেই মানে না। এজন্য সর্বপ্রথম শিরক থেকে মুক্ত থাকতে হবে।

দুই. 'নামাজ কায়েম করো।' (সূরা লোকমান : ১৭)। যত ধরনের ঝামেলাই থাকুক, যত অসুবিধাই থাকুক, নামাজের ব্যাপারে শিথিলতা করো না। নামাজ তোমাকে কায়েম করতেই হবে। নামাজ ছাড়া যাবে না।

তিন. 'সৎকাজের আদেশ দাও।' (সূরা লোকমান : ১৭)। সব সময় আমর বিল মারুফ করবে। সৎকাজের আদেশ দেবে।

চার. 'মন্দ কাজ থেকে বিরত রাখ।' (সূরা লোকমান : ১৭)। মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, সমাজবিরোধী, মানবতাবিরোধী, শরিয়তবিরোধী কোনো কাজ করে, তবে তুমি তাদের বাধা দেবে।


পাঁচ. 'তোমার ওপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধর।' (সূরা লোকমান : ১৭)।


মুহাম্মাদ আশরাফুল আলম 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.