চিনে নিন ফেসবুকে ফেক আইডি

বর্তমানে ফেসবুকে ফেক আইডি জালের মত ছড়িয়ে পড়ছে। আর না বুঝে শুনে বন্ধু লিস্টে সেই ফেক নামের বন্ধুকে জুড়ে নিলেই বিপদ হতে পারে। নিজের ইচ্ছেই বিপদ ডেকে আনতে না চাইলে নতুন কোন রিকুয়েস্ট রিসিভ করার আগে যাচাই করে নিন। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলেই বুঝে যাবেন আইডিটা নকল না আসল।

প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার হিসেবে অশালীন ছবি ব্যবহার করে থাকেন ফেক আইডি ব্যবহার কারীরা। তারপর দেখবেন ছবির ধারাবাহিকতা থাকে না। আজ এক ধরণের তো এই ছবিগুলি দেখলেই চেনা যায়। এসব ছবি যদি ব্যবহার হয়, তাহলে বুঝবেন ওই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। আইডিতে শুধুমাত্র একটি ছবিও ফেক আইডির লক্ষণ। এছাড়া ফেক আইডিতে আসল সাইজের ছবি থাকে না, থাকে ছোট সাইজের বা কেটে নেয়া ছবি।

পোস্টগুলো দেখে নিন যে কোন আইডিতে ঢুকলে খুব বেশি না হলেও বেশ ভালোভাবেই বোঝা যায়, আইডি ব্যবহারকারী রুচি সম্পর্কে। আইডিতে যদি নোংরা বা খারাপ পোস্ট থাকে, তাহলে বুঝতে হবে সেটা জাল আইডি। কেননা কেউই তার নিজ ফেসবুক আইডিতে নোংরা পোষ্ট দিয়ে নিজেকে সবার সামনে খারাপ বানাতে চায় না। এটা হলে বুঝবেন ওই আইডি ১০০ শতাংশ ফেক।

বন্ধু তালিকা বা ফ্রেন্ডলিস্ট এক নজরে দেখে নিন বন্ধু তালিকায় কে বা কারা আছে। আইডির বন্ধু তালিকা যদি পাবলিক করা থাকে, তাহলে দেখে নিতে পারেন। পারলে একবার সেইসব তালিকায়ও ঢু মারুন।

দেখুন রিসেন্ট এক্টিভিটিস কেমন গ্রুপে সে যুক্ত, স্কুল/কলেজ/ইউনিভারসিটি, কর্মক্ষেত্র, কোন সেবামূলক কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত। ফেক আইডি হলে আপনার চোখে পড়তে পারে ১০-১২ টা প্রাপ্তবয়স্ক পেজ। তাছাড়া আপনার সন্দেহের আইডিটি কী ধরনের পেজে লাইক দিয়েছে সেটা তার রিসেন্ট এক্টিভিটিতেই প্রদর্শন করে, আর টাইমলাইনে থাকবেই।

ইউজার নেম ভিন্ন কি না দেখে নিন জানেনতো, ইউজার নেম একবারের বেশি বদলানো যায় না। তাই এটা হতে পারে আপনার জন্য ফেক বা রিয়েল আইডি বোঝার অন্যতম উপায়। মিলিয়ে দেখুন ইউজার নেম এবং সেই আইডিটির নাম একই কিনা।

পেজ লাইক ইনবাইট কেউ যদি মেয়ের আইডি থেকে বারবার তার ফেসবুক পেজগুলি লাইক দেয়ার জন্য ইনভাইট পাঠায় তাহলে বুঝতে হবে ওই আইডি ফেক। ওই আইডিটি খুলেছে তার ফেসবুক পেজের লাইক বাড়ানোর জন্য। অথবা অন্য কোন ব্যবসায়ের উদ্দেশ্য জড়িত আছে।

যোগাযোগ নম্বর দেয়া যে আইডিতে মেয়েদের নামে এক বা একাধিক মোবাইল নম্বর দেয় বুঝতে হবে সেটি ফেক আইডি। আর যাই হোক মেয়েরা ফেসবুকে মোবাইল নম্বর দেয় না। দিলেও সেটা'অনলি ম' করে রাখে যাতে কেউ দেখতে না পারে। আরো ভালো হয় যদি মেসেজের মাধ্যমে আপনি তার সম্পর্কে জেনে নিতে পারেন। পরে মনে হলো রিসিভ করলেন আর না হলে বাই বাই জানিয়ে দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.